ভৌতিক গল্প: মাথাহীন লাশ

ভৌতিক গল্প: মাথাহীন লাশ

রাত হলেই শ্যামপুর গ্রামে সুনসান নিরবতা নেমে আসে- এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঁঝিঁ পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম।সুনসান নিরবতার এই গ্রামে আজ ও রাত নেমে এসেছে। কিন্তু প্রতিদিনের মত চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক সে ও এসে ভিড় করেছে কালনীর শাখা নদী সুলিনার তীরে। ব্যাপার কিছুই না- সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ।
Read the rest of this entry

নোবেল পুরস্কার পেয়ে তুমি করেছো মহাপাপ, ঝামেলা হতনা নোবেলটা যদি পেত জাতির বাপ!!

নোবেল পুরস্কার পেয়ে তুমি করেছো মহাপাপ, ঝামেলা হতনা নোবেলটা যদি পেত জাতির বাপ!!


তুমি যদি জন্মাতে ভারত কিংবা পাকিতে,
জনগণের মনে তুমি রাজা হয়ে থাকিতে।
তুমি যদি জন্মাতে লংকা কিংবা ভূটানে,
মূর্তি বানিয়ে জনগণ পূজা করত উঠানে।
তুমি যদি জন্মাতে বরফাচ্ছন্ন নেপালে,
জনগণ ফুঁসে উঠতো তোমায় কেহ ক্ষেপালে।
কপাল দোষে জন্মেছো তুমি ঘষেটি বেগমের দেশে,
অপমানের বোঝা বইতে হবে পরাজিতের বেশে।
ভুল যায়গায় জন্মে তুমি করেছো মহাপাপ,
ঝামেলা হতনা নোবেলটা যদি পেত জাতির বাপ।
[সংগ্রহীত]

সংক্ষেপেঃ
নোবেল পুরস্কার পেয়ে তুমি করেছো মহাপাপ,
ঝামেলা হতনা নোবেলটা যদি পেত জাতির বাপ!!

মদন আর কাকে বলে :P (18+)

মদন আর কাকে বলে :P (18+)

মদনা নতুন বিয়ে করেছে, ভদ্র ছেলে – বিয়ের আগে মেয়েদের সাথে কিছু করার অভিজ্ঞতা হয় নাই। তাই বাসর রাতে যাওয়ার আগে সে ফোন করল দোস্ত লিটনকে।

– দোস্ত, ফার্স্টে কী করুম ক?

– প্রথমে বউয়ের শাড়ি খোল। :P

… পাঁচ মিনিট পর আবার ফোনঃ খুলছি, এবার কী করুম?

– এবার নিজের কাপড় খুল। :P

আবার ফোন দু মিনিট পরেঃ আমারটাও খুলছি, এবার কী করুম?

– এবার তোর শরীরের সবচেয়ে শক্ত জিনিসটা ঢুকা, যেখানে তোর বউ হিসু করে। :P

অনেকক্ষণ পর আবার ফোন এল- দোস্তো, পাঁচ মিনিট যাবত বাথরুমের কমোডে মাথা ঢুকায়া বসে আছি – এইবার কী করুম?? B-)B-)B-)B-)

গুম নিয়ে কৌতুক

গুম নিয়ে কৌতুক

একদা বাংলাদেশের কোনো এক প্রধানমন্ত্রী এক বিদ্যালয় পরিদর্শনে গেলেন ! ৫ম শ্রেনীর এক ক্লাসে তিনি ছাত্রদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ! আবু নামের এক ছাত্র হাত তুলে বলল মাননীয় প্রধানমন্ত্রী আমার ৩টি প্রশ্ন আছে !
১. আপনারা যারা রাজনীতি করেন তারা একে অন্যকে সহ্য করতে পারেন না কেন ?
২. আপনারা যখন সরকারী দল তখন সব কিছুতেই বিরোধী দলের ষড়যন্ত্রের গন্ধ পান কেন?
৩. আপনারা কি সত্তিই দেশকে ভালবাসেন ?

এমন সময় টিফিনের ঘন্টা বেজে উঠলো ! টিফিনের পরে আবারও ক্লাস শুরু হলে অন্য আর এক ছাত্র হাত তুলে বলল মাননীয় প্রধানমন্ত্রী আমার ৫টি প্রশ্ন আছে !

১. আপনারা যারা রাজনীতি করেন তারা একে অন্যকে সহ্য করতে পারেন না কেন ?
২. আপনারা যখন সরকারী দল তখন সব কিছুতেই বিরোধী দলের ষড়যন্ত্রের গন্ধ পান কেন?
৩. আপনারা কি সত্তিই দেশকে ভালবাসেন ?
৪. আজকে টিফিনের ঘন্টা কেন ২০ মিনিট আগেই বেজে উঠলো ?
৫. আবু কোথায় ? :(

(ফেবু থেকে কপিকৃত)

নিচের ছবিগুলো দেখে বলুনতো ইন্ডিয়াকে ‘ট্রানজিট’ দেওয়া হয়েছে কিনা ?

নিচের ছবিগুলো দেখে বলুনতো ইন্ডিয়াকে ‘ট্রানজিট’ দেওয়া হয়েছে কিনা ?

প্রথমে ট্রানজিট ও করিডোর কি বেপারটা পরিস্কার করি -

ট্রানজিট বলতে নির্দিষ্ট একটি ভূমি বা জলপথ দিয়ে সুনির্দিষ্ট চুক্তি ও নিয়ম-নীতির ভিত্তিতে আন্তমরাষ্ট্রীয় যাত্রী এবং মালপত্র পরিবহন বোঝায়।

আর করিডোর হচ্ছে একটি দেশ তার নিজ সার্বভৌমত্বের বিচ্ছিন্ন অংশ বা দূরবর্তী অংশে যাতায়াতের সুবিধার কারনে অপর একটি সার্বভৌমত্বের স্থল-নৌ-আকাশ পথ ব্যাবহার করা ।

সহজ ভাবে বলতে গেলে করিডোর হচ্ছে দুইটি দেশের মধ্যকার বিষয় যেখানে ট্রানজিট অনেক গুলো দেশ সংশ্লিষ্ট ব্যাপার।

Read the rest of this entry

নুরুল ইসলাম প্রাণভিক্ষা চেয়েও পাননি, পেলেন ঘাতক বিপ্লব

নুরুল ইসলাম প্রাণভিক্ষা চেয়েও পাননি, পেলেন ঘাতক বিপ্লব

লক্ষ্মীপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম বারবার প্রাণভিক্ষা চেয়েছিলেন বিপ্লবের কাছে। এমনকি প্রাণভিক্ষা পেয়ে চিরতরে লক্ষ্মীপুর ছেড়ে যাওয়ার প্রতিজ্ঞাও করেছিলেন। কিন্তু বাথরুমে ফেলে রামদা ও ছেনি দিয়ে নির্মমভাবে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছিল। নুরুল ইসলাম প্রাণভিক্ষা না পেলেও তাঁর ঘাতক বিপ্লব ঠিকই ক্ষমা পেয়ে গেলেন রাষ্ট্রপতির কাছ থেকে। ২০০৩ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম হাসান ইমাম ঘোষিত রায়ে সেই নির্মম হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা আছে। এমনকি আসামিদের কেন সাজা দেওয়া হবে তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন বিচারক। রায়ের শেষ অংশে বিচারক উল্লেখ করেন, ‘ঘটনার রাতে আসামি বিপ্লব, লাভু, জিকু, রিংকু ও শিপন এই পাঁচ আসামি বিপ্লবের বাথরুমে ফেলে রামদা ও ছেনি দিয়ে নির্মমভাবে ভিকটিম নুুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আরো দেখা যাচ্ছে যে ভিকটিম নুরুল ইসলাম অপহৃত হওয়ার আগে আসামি বিপ্লবের কাছে প্রাণভিক্ষা চেয়ে লক্ষ্মীপুর শহর ত্যাগ করার আকুতি জানিয়েছিল।’ রায়ে উল্লেখ করা হয়, Read the rest of this entry

দেশের প্রথম রিভলবিং টাওয়ার রেস্টুরেন্ট টপ অব দি ওয়ার্ল্ড

দেশের প্রথম রিভলবিং টাওয়ার রেস্টুরেন্ট টপ অব দি ওয়ার্ল্ড

দেশের প্রথম রিভলবিং টাওয়ার রেস্টুরেন্ট টপ অব দি ওয়ার্ল্ড

অবস্থান : কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে, চট্টগ্রাম

উচ্চতা : ৭০ মিটার

বিব্রতকর কিন্তু মজার ঘটনা

বিব্রতকর কিন্তু মজার ঘটনা

ঘটনাটি আমার নয় আমার পরিচিত একজনের জীবনে ঘটে যাওয়া মজার ঘটনা।

তার বর্ননায় শুনুন:-
সেদিন আমি রিক্সা করে আসছিলাম অলঙকার থেকে বায়েজিদ বোস্তামী , তখন আনুমানিক সন্ধ্যা ৭ টা। রিকসা খুলসীর পাশ দিয়ে পলিটেকনিকের সামনে দিয়ে আসছিল । তখন ঐ এলাকায় লোডশেডিং এর কারনে বেশ অন্ধকার। হটাৎ অন্ধকার মতো এক জায়গায় ২/৩ টা ছেলে রিকসার গতিরোধ করলো তাদের হাতে চাকু আর ক্ষুর জাতীয় অস্ত্র । একজন আমার পেটের কাছে ক্ষুর ধরে বলল যা আছে দিয়ে দেন না হলে ফাঁড় মেরে দেব। আমার পকেটে তখন খুব বেশী টাকা ছিলনা ১ টি ১শ টাকার নোট আর কিছু খুচরা টাকা । প্রথম জন ছোঁ মেরে আমার মোবাইলটি নিল, নিয়েই কষে এক চড় দিল আমার গালে। বলল শালা এটা কি রেখেছিস ? ভাল জিনিস রাখতে পারিস না ? শুধু শুধু টাইম লস করিস। বলেই মোবাইলটি আমাকে ফেরত দিল আর টাকা পয়সা কিছু নিলনা এবং ছেড়ে দিল। বলা বাহুল্য মোবাইলটি সিটিসেলের অন্যতম সস্তা সেটগুলোর একটি ছিল ।

ইন্টারভিউ

ইন্টারভিউ

ইন্টারভিউ বোর্ড এ মৌখিক পরিক্ষা চলছে

প্রশ্নকর্তা : বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে ?

মনু : স্যার অনেক আগে থেকেই সংগ্রাম চলছিল , কিন্তু চুড়ান্ত বিজয় আসে ১৯৭১ সালে।

প্রশ্নকর্তা : আমাদের স্বাধীনতা কার অবদান ?

মনু : অনেকেরই অবদান আছে , আমি কার নাম বলবো ?

আমি একজনের নাম বললে অন্যজনের প্রতি অবিচার করা হবে।

প্রশ্নকর্তা : আসলেই কি দূর্নীতি আমাদের দেশের এক নং সমস্যা ?

মনু: দেখুন এ বিষয়ে অনেক গবেষনা এখনো চলছে আমি এর উত্তর একমাত্র গবেষনা রিপোর্ট দেখেই দিতে পারব।

ইন্টারভিউ বোর্ড তার স্বপ্রতিভ উত্তর দেখে বেশ খুশি হল এবং অনুরোধ করলো কাউকে প্রশ্নগুলোর উত্তর না বলার জন্য কারণ তারা সবাইকে একই প্রশ্ন করবেন। মনু যখন হাসি মুখে রুম থেকে বেরিয়ে এলো সবাই তার কাছে কি প্রশ্ন করেছে জানতে চাইল কিন্তু সে সবাইকে এড়িয়ে গেলেও মদন এর কাছে ঠিকই ধরা পড়ে গেল তাকে প্রশ্ন এবং উত্তর বলে দিল।

এবার মদনের পালা

প্রশ্নকর্তা : বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে ?

মদন : স্যার অনেক আগে থেকেই সংগ্রাম চলছিল , কিন্তু চুড়ান্ত বিজয় আসে ১৯৭১ সালে।

প্রশ্নকর্তা একটু অবাক হলেন এবং একটু ঘুরিয়ে প্রশ্ন করে যাচাই করতে চাইলেন।

প্রশ্নকর্তা : আপনার বাবার নাম কি ?

মদন : অনেকেরই অবদান আছে , আমি কার নাম বলবো ? আমি একজনের নাম বললে অন্যজনের প্রতি অবিচার করা হবে। :P :P:P:P:P:P

প্রশ্নকর্তা ( রেগে ): আপনি কি পাগল না অন্য কিছু ?

মদন: দেখুন এ বিষয়ে অনেক গবেষনা এখনো চলছে আমি এর উত্তর একমাত্র গবেষনা রিপোর্ট দেখেই দিতে পারব।

প্রধানমন্ত্রী চট্টগ্রামে : যানজটে অচল মহানগরী মানুষের অবর্ণনীয় দুর্ভোগ

প্রধানমন্ত্রী চট্টগ্রামে : যানজটে অচল মহানগরী মানুষের অবর্ণনীয় দুর্ভোগ

তৃতীয় কর্ণফুলী সেতু, শিকলবাহা বিদ্যুত্ কেন্দ্র, নবনির্মিত আদালত ভবন ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.সহ চারটি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের একদিন আগে গতকাল এ প্রকল্পগুলো উদ্বোধন করতে চট্টগ্রাম এসেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে দুপুরের পর নগরীর প্রধান প্রধান সড়ক ঘণ্টার পর ঘণ্টা বন্ধ করে দেয় প্রশাসন। এতে ঢাকা, কক্সবাজারসহ আশপাশের জেলা ও উপজেলাগুলোর সঙ্গে শহরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঈদের আগে ঘরমুখো ও ঈদের কেনাকাটা করতে আসা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় শিকলবাহা সিডিএ মাঠে আসেন হেলিকপ্টারযোগে। বিদ্যুত্ প্রকল্প উদ্বোধন ছাড়াও সিডিএ কর্ণফুলী আবাসিক এলাকা মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। এরপর কর্ণফুলী সেতু উদ্বোধন শেষে সড়কপথেই শহরে প্রবেশ করেন। এ সময় কক্সবাজার-চট্টগ্রাম সড়কে Read the rest of this entry